প্রথম দেখা
- দিগন্ত শুভ
প্রথম দেখা
দিগন্ত শুভ
ওহে বালিকা, মনে কি পড়ে সেদিনের কথা?
যেদিন শুনেছিলাম তোমার মধুমাখা কণ্ঠ,
যা রঙিন কালিতে নাশিদে আঁকা ছিল;
আর আমি শুনেছিলাম তা দুদণ্ড—
কোন এক পড়ন্ত বিকেলে হয়েছিল প্রথম দেখা।
সেদিন থেকেই বুকের ভেতরে কেমন জানি ধুকপুক শব্দ উপলব্ধি করতাম;
কল্পনায় তোমার ছবি আঁকতাম আর আপন মনেই সুখ খুঁজে নিতাম।
ক্লাসের ফাঁকে তোমার পানে তাকিয়ে থাকতাম—
কখন জানি ফিরে তাকাও তুমিও আমার পানে!
সেই আশা বুকে নিয়ে আকাশ-পাতাল ভাবতাম
আর গান গাইতাম আপন মনে, যা পৌঁছাত না কারো কানে।
চাঁদবদনখানি দেখিনি তো ঠিক, কিন্তু তোমার চোখের তীক্ষ্ণ চাহনি
ব্যাকুল করে রাখত আমায় সারাক্ষণ, থামিয়ে দিত শীতের কাঁপুনি।
তোমাকে হয়তো কিছু বলার ছিল, নাদান আমি বলার সাহসই করিনি;
কেননা তুমি যে সর্বদাই ছিলে মনোরম বাগিচার ফুল,
যে বাগানের মালি হওয়ার টিকিটটা আমি পাইনি।
পথিক হয়ে এসেও আমি করেছিলাম মস্ত ভুল;
কাঁটার আঘাত না পাই, সেই আশঙ্কায় হারিয়েছি একূল!
দীর্ঘশ্বাস ফেলে উন্মাদের মতো ভাবছিলাম—
যদি দুনিয়ায় প্রেরণ করতেন খোদা ভ্রমর রূপে?
উড়ে উড়ে তোমার চারিপাশে মন ভরে দেখতাম!
কাঁটার ভয় তুচ্ছ করে উড়ে গিয়ে বসতাম কোমল পুষ্পে৷
আজ কত দিন হয়ে গেল তোমার দেখা মেলে না!
তোমার সুরের রঙিন কালি সেই যে লেগেছিল এ মনে, আর তার পুনরাবৃত্তি হলো না।
জানো কি, আমার না আজও বড্ড শুনতে ইচ্ছে হয় নাশিদ—তোমার কণ্ঠে!
এ রঙের ছিটেফোঁটা আবারো মাখতে মন চায় হৃদয়ের আরো গভীরে৷
আচ্ছা, তোমারও কি মনে পড়ে আমার কথা?
নাকি সেদিন তুমি খেয়ালই করোনি আমায়?
১৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।